মাদারীপুরের কালকিনি উপজেলায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামের ওই যুবকের বাড়িতে মাহিন মুন্সি নামের এক তরুণের এমন অবস্থান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নবদ্বীপ চন্দ্র দাশ ওই গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে, মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।দুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই পরিচয় থেকে গড়ে ওঠে ভালো লাগা ও প্রেমের সম্পর্ক। বর্তমানে তাঁরা দুজনই সব বাধা পেরিয়ে একসঙ্গে জীবনযাপন করতে চান। এ কারণে বিয়ের দাবিতে নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয়রা জানান, এর আগেও মাহিন ওই বাড়িতে দুইবার এসেছিলেন। তবে এবার সরাসরি বিয়ের দাবিতে সেখানে অবস্থান নেওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে দুজনই একসঙ্গে থাকার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন।এ বিষয়ে দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়িতেই ঘটেছে। এক তরুণের বাড়িতে আরেক তরুণ এসে অবস্থান নিয়েছেন। খবর পেয়েই বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি। পাশাপাশি ওই যুবকের পরিবারকেও বিষয়টি অবহিত করেছি।’ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।